মেলান্দহ থানায় নির্মিত বাইকশেড ও বৈঠকখানা - জনসেবায় মানবিক উদ্যোগ - Channel 11
admin
৮ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহ থানায় নির্মিত বাইকশেড ও বৈঠকখানা – জনসেবায় মানবিক উদ্যোগ

মেলান্দহ থানায় নির্মিত বাইকশেড ও বৈঠকখানার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের পদচারণায় মুখর থাকে জামালপুরের মেলান্দহ থানা। অভিযোগ দায়ের, মামলা সংক্রান্ত কার্যক্রম কিংবা নাগরিক সেবা—সব কিছুর জন্যই মানুষ আশ্রয় নেয় এই থানায়। কিন্তু দীর্ঘদিন ধরে সেবা নিতে আসা মানুষদের বসার জন্য ছিল না কোনো সুনির্দিষ্ট জায়গা, এমনকি তাদের সাইকেল ও মোটরসাইকেল রাখারও ছিল না কোনো নিরাপদ স্থান।

জনদুর্ভোগের এই বাস্তবতা উপলব্ধি করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মানবিক চিন্তাভাবনা থেকে পরিকল্পনা গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে, থানার অন্যান্য অফিসার ও ফোর্সের সহযোগিতায় অবশেষে নির্মিত হয় বাইকশেড ও বৈঠকখানা—যা আজ সাধারণ মানুষের জন্য এক আশার প্রতীক হয়ে উঠেছে।

৮ অক্টোবর (বুধবার) নবনির্মিত বাইকশেড ও বৈঠকখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর জেলার জনবান্ধব পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান ভূইঞা, মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) স্নেহাশীষ রায়, এসআই হুমায়ুন কবির, এসআই আবদুল আজিজ, এসআই জ্যোতির্ময় সরকার মিশু, এসআই ত্রিদীব কুমার বীর, এসআই সাজেদুল ইসলাম, এসআই কামরুজ্জামান, এসআই রেজাউল করিম, এসআই তারিকুল ইসলাম হিমন, এসআই রফিকুল ইসলাম, এসআই আবুল কালাম আজাদ, এসআই জসিম, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই রাশেদুল ইসলাম, এএসআই রুবেল, এএসআই আল আমিন, এএসআই আবু সাঈদ প্রমুখ।

উদ্বোধন শেষে দেশের কল্যাণ ও জনগণের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই উদ্যোগে মেলান্দহ থানায় আগত সাধারণ মানুষ যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি এটি পুলিশের মানবিক মুখের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও প্রশংসিত হচ্ছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০