মাদারগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ৫ শিশুর মধ্যে ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৩১ অক্টোবর ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

 মাদারগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ৫ শিশুর মধ্যে ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

জামালপুরের মাদারগঞ্জ মাদারগঞ্জ উপজেলায় ফুটবল খেলা শেষে ৬ শিশু  নদীতে গোসল করতে  গিয়ে পাঁচজন নিখোঁজ হয়।  শুক্রবার বিকালে  ৭ নং সিধুলী  ইউনিয়নের চর ভাটিয়ানি  এলাকায় ঝিনাই নদীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের টিম শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়ির সহযোগিতায়  ঐ নদী থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে।  এ ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছে। প্রায় ২ ঘন্টা উদ্ধার কাজ চালিয়েও নিখোঁজ ২ জন কে পাওয়া যায় নি। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিসের টিম   ।

জানা গেছে স্থানীয় একটি প্রাইভেট স্কুল মাঠে  ফুটবল খেলা শেষে ছয় শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামে। ওই নদীতে হঠাৎ পাঁচজন ডুবে যায় এবং ইয়াসিন (৭) নামে  একজন নদীর পাড়ে থাকায় তাকিয়ে  দেখে তাদের কাউকে পাওয়া যাচ্ছে না তৎক্ষণাৎ দ্রুত উঠে দৌড়ে গিয়ে তাদের অভিভাবকদের জানায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনা স্থল থেকে  তারা ৩ শিশুকে  উদ্ধার করে।  নিহতরা  প্রি- ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিলেন।

উদ্ধারকৃত নিহত শিশুরা হলো, চর ভাটিয়ানি এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার  (১২) ও আবু হাসান (৮) এবং  বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে ছায়েরা আক্তার (৮)।

নিহতের অভিভাবকদের এবং আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকায় বাতাস ভারি হয়ে উঠে, নেমে আসে শোকের ছায়া।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা জামালপুর ডুবুরি দলকে জানাই এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্যামগঞ্জ-কালিবাড়ী পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ডুবুরি দলকে নিয়ে বিকাল থেকে চেষ্টার পর ৩ শিশু কে উদ্ধার করি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রাখি। এখনো দুইজন শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ চলবে।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান, আজ (শুক্রবার) বিকালে চর ভাটিয়ানির ঝিনাই নদীতে গোসল করতে নামে ওই এলাকার ৬শিশু । ৫ শিশু নদীতে ডুবে যায় ইয়াসিন নামের শিশুটি পাড়ের কাছাকাছি থাকায় উঠে দৌড়ে গিয়ে অভিভাবকদের জানায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। অপর ২ শিশুকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

 

 

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০