শেরপুরে জাল নোট চক্রের সদস্য গ্রেফতার, জাল নোট উদ্ধার - Channel 11
তৌহিদুর রহমান, ঝিনাইগাতী, শেরপুর
৯ নভেম্বর ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে জাল নোট চক্রের সদস্য গ্রেফতার, জাল নোট উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। রোববার (৯নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি বিশেষ টিম কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা হলেও তার সঙ্গে থাকা দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের মোট ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “উদ্ধার করা জাল নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি—খালি চোখে আসল-নকল পার্থক্য করা প্রায় অসম্ভব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব জাল নোট পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।

পুলিশ বলছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সীমান্ত ঘেঁষা এলাকায় জাল নোটের কারবার চালিয়ে আসছে। আসল নোটের মতো দেখতে এসব জাল মুদ্রা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যা স্থানীয় ব্যবসায়ীদেরও আতঙ্কিত করে তুলেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০