মেলান্দহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা - Channel 11
নিউজ ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা

৮ নভেম্বর (শনিবার) দুপুরে মেলান্দহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেলান্দহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়ে মেলান্দহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ বাজারের চৌরাস্তা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক  মোস্তাফিজুর রহমান বাবুল।

তিনি বলেন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এদিনে সেনা ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে জাতি ফিরে পেয়েছিল স্বাধীনতার নতুন গৌরব ও জাতীয় ঐক্যের অঙ্গীকার।

১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একত্র হয়েছিলো। দেশ রক্ষার, স্বাধীনতা রক্ষার, গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে। এই মহান বিপ্লবের নেতৃত্বে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি “বাংলাদেশি জাতীয়তাবাদ” ধারণার মাধ্যমে বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার চেতনায় নতুন জীবন দিয়েছিলেন।গত ৫ আগষ্ট ২০২৪ সালে শৈরাচার খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দুসরা এখনো নানান ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্র করে কোন প্রকার লাভ হবে না। জনগণ এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোন অপশক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না।

দেশের সংকটে, জনগণের অধিকার হরণের বিরুদ্ধে,
আমরা ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই আমাদের দমন করতে পারে না। আজ আমরা সেই চেতনায় শপথ নিবো, আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকব এবং আগামী দিনে মেলান্দহ -মাদারগঞ্জ প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল কে ধানের শীর্ষ প্রতীক ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মঞ্জু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী,মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী মন্ডল,জাকির হোসেন,মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ,হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ মোঃ তালাদ মাহমুদ প্রমুখ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০