মেলান্দহে স্বচ্ছতার মাধ্যমে গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষা সম্পন্ন, নির্বাচিত ১৯ জনের রোল নম্বর প্রকাশ - Channel 11
নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে স্বচ্ছতার মাধ্যমে গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষা সম্পন্ন, নির্বাচিত ১৯ জনের রোল নম্বর প্রকাশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদের শূন্যপদে গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে লিখিত পরীক্ষা এবং একই দিনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ কমিটির তথ্য অনুযায়ী, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে মোট ২১টি শূন্যপদের বিপরীতে আবেদন জমা পড়ে ৪২টি। বাছাই প্রক্রিয়ার পর ৩৪ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ১৯ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর: দুরমুঠ ইউনিয়ন: ১০০২, ১০০৩, কুলিয়া ইউনিয়ন: ১০০৫, ১০০৮, আদ্রা ইউনিয়ন: ১০১৫, ১০১৬, ১০১৭, ১০১৮, ১০২০, চরবানি পাকুরিয়া ইউনিয়ন: ১০২৪, ১০২৬, ফুলকোচা ইউনিয়ন: ১০২৮, ১০২৯, ১০৩১, ঘোষেরপাড়া ইউনিয়ন: ১০৩৩, ১০৩৪, ১০৩৫, ঝাউগড়া ইউনিয়ন ১০৩৯, শ্যামপুর ইউনিয়ন: ১০৪০।

মোট নির্বাচিত প্রার্থী ১৯ জন। তবে মাহমুদপুর ইউনিয়নে কোন যোগ্য প্রার্থী না থাকায় সেখান থেকে কাউকে নির্বাচন করা হয়নি।

গ্রামপুলিশ নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর বলেন, “গ্রাম পুলিশ নিয়োগ প্রক্রিয়াটি আমরা সম্পূর্ণ স্বচ্ছতা, ন্যায়সংগত মূল্যায়ন এবং বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন করেছি। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। কোন অনিয়ম বা বাহ্যিক প্রভাবের সুযোগ রাখা হয়নি।”

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রার্থীরা তাঁদের দায়িত্ব সৎভাবে পালন করে ইউনিয়ন পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং জনগণের সেবা নিশ্চিত করবেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১০

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১১

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৩

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৪

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৫

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৬

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৭

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৮

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৯

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

২০