ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন - Channel 11
admin
৬ অক্টোবর ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

লালমোহনে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচেটিয়া অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে লালমোহন চৌরাস্তায় “বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ” ও “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান সমন্বয়ক মোঃ আবুল হাসান নেতৃত্ব দেন।

লালমোহনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাকরিপ্রত্যাশী তরুণ, শিক্ষিত বেকার যুবক ও সচেতন নাগরিকবৃন্দ এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে দেশের সকল অঞ্চলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে হবে। তারা আরও দাবি জানান—

১️। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ দ্রুত বাতিল করতে হবে।

২️। দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।

৩️। এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দিয়ে দায়-দেনা সমন্বয় করতে হবে।

৪️। যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরও বলেন, ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের দ্রুত  কার্যকর ভূমিকা রাখা জরুরি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০