সরকারি কর্মকর্তা হয়েও বিএনপি সমাবেশে, ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার ঝড় - Channel 11
নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তা হয়েও বিএনপি সমাবেশে, ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার ঝড়

সরকারি কর্মকর্তা হয়েও প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এমন ঘটনায় জামালপুরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (৯ম গ্রেড) মোঃ মনিরুজ্জামান সম্প্রতি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের একটি বিএনপি কর্মী সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তিনি নিজের ফেসবুক আইডিতে সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্যের ভিডিও পোস্ট করেন, যা প্রশাসনিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্রে জানা গেছে, গত রোববার (৯ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী এলাকায় ইউনিয়ন বিএনপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। বিকেল থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলে সন্ধ্যা পর্যন্ত।

সমাবেশে উপস্থিত থেকে পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বক্তব্য দেন এবং বক্তৃতার সময় বিএনপি প্রার্থীর পক্ষে সাফাই গেয়ে কৌশলে ভোট চান বলেও অভিযোগ পাওয়া গেছে।
সেই দিনের পুরো সময় তিনি অফিসে অনুপস্থিত ছিলেন, যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে মেলান্দহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫ (১) ও ৫ (২) অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক দল বা সংগঠনের কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। তাই তার এমন আচরণকে অনেকে সরকারি আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখছেন।

এ বিষয়ে জানতে সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। পরে দুপুরে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “আমার কাজটি আচরণবিধি লঙ্ঘন হয়— সেটা আমি জানি। আমি যা করেছি, জেনেশুনেই করেছি। আমার ফেসবুকেই সব আছে, আপনারা দেখে নিন।”

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস. এম. আলমগীর বলেন, তিনি গত সপ্তাহেও অফিসে ছিলেন না। গতকাল ও আজও আসেননি। তার ফেসবুক আইডিতে সমাবেশের ভিডিও পোস্ট করা হয়েছে— বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আজ অফিসিয়ালি প্রতিবেদন পাঠানো হবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০