লালমোহন পৌরসভায় রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন - Channel 11
মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, ভোলা
১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহন পৌরসভায় রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

ভোলার লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়া বিআরডিবির জমি ও মালিকানা জমির সিমানা দিয়ে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় ৮নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগণ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ রাস্তার জন্য চরম দুর্যোগ পোহাতে হচ্ছে অত্র এলাকার বাসিন্দাদের। স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র -ছাত্রীসহ কোমলমতি শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না এমনটাই অভিযোগ করেছেন স্কুলগামী ছাত্র-ছাত্রীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাতেম হাওলাদার, পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হাওলাদারসহ অত্র এলাকার মো. রায়হান,মো. হেলালসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, আমাদের এ রাস্তাটি দীর্ঘ দিন যাবত হচ্ছে না। এখানে দিয়ে চলাচল করতে আমাদের অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কোন লোক অসুস্থ হলে কোলে করে পার করতে হয়। এবং বর্ষাকালে এ রাস্তা হাঁটু পরিমান পানি জমে থাকে। অসুস্থ ও ছাত্র- ছাত্রীদের অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়। এরই মধ্যে গত অক্টোবর মাসে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হলে হঠাৎ করে কোন অদৃশ্য শক্তির কারণে কাজটি বন্ধ হয়ে যায়।

পরে জানতে পারি বিআরডিবির সাবেক তিন চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করে রাস্তাটির কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে আমরা এলাকাবাসী তাদের কাছে ছুটে যাই। এরপর তারা এসে সরেজমিনে দেখলেন রাস্তাটি জনদুর্ভোগ লাঘব অতি প্রয়োজন। রাস্তাটি দ্রুত পুননির্মাণ করতে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন, অত্র এলাকার ভুক্তভোগী পরিবারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১০

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১১

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৩

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৪

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৫

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৬

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৭

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৮

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৯

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

২০