ইসলামপুর প্রকল্পের উন্নয়ন কাজ থেকে বঞ্চিত চরপুটিমারী ইউনিয়নবাসী - Channel 11
মোঃ এনামুল হক, ইসলামপুর,জামালপুর।
১৩ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুর প্রকল্পের উন্নয়ন কাজ থেকে বঞ্চিত চরপুটিমারী ইউনিয়নবাসী

জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়ন সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পাওয়ার পরও তালিকা না দেওয়ায় এলাকার উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে চরপুটিমারী ইউনিয়নবাসী।

উপজেলা দুর্যোগ ও ত্রাণ বিভাগ সূত্রে জানা যায়,২০২৫–২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়নের জন্য কাবিটা প্রকল্পে ১২ লাখ ১৪ হাজার ৮০ টাকা, টি,আর প্রকল্পে ৮ লাখ ৯৭ হাজার ১৫৯ টাকা,৭ দশমিক ২৪০ মেট্রিক টন চাল ও ৭ দশমিক ২৪০ মেট্রিক টন গম, বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে প্রকল্পের তালিকা না পাঠানোয় উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে চরপুটিমারী ইউনিয়ন। এতে থেমে যাচ্ছে এলাকার উন্নয়ন, উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী।

১১ নং চরপুটিমারী ইউনিয়ন বিএনপির (উত্তর) শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, উপজেলা থেকে তালিকা জমা দেওয়ার সময়ের বিষয়টি আমাদের জানা ছিলনা, আগামী রবিবারে জমা দেওয়া হবে।

১১ নং চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, ১১টি প্রকল্পের মধ্যে স্থানীয় বিএনপি ৮টি প্রকল্প নিয়েছে। পরিষদে মাত্র ৩ টি প্রকল্প দেওয়া হয়েছে। তাদের নেওয়া প্রকল্পের তালিকা জমা না দেওয়ায় আমি উপজেলা অফিসে জমা দিতে পারিনি।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরে এ শেফা বলেন, চরপুটিমারী ইউনিয়নকে তালিকা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্ধারিত সময়ে জমা না দেওয়ায়, চরপুটিমারী ছাড়া অন্য ইউনিয়নের প্রকল্পের তালিকা জেলা অফিসে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১০

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১১

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৩

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৪

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৫

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৬

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৭

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৮

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৯

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

২০