জুম্ম জাতির মহান নেতা এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী পালিত - Channel 11
admin
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুম্ম জাতির মহান নেতা এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী পালিত

জুম্ম জাতির মহান নেতা এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের খন্ডচিত্র।ছবিঃ চ্যানেল ১১ নিউজ

পার্বত্য চট্টগ্রামের জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা)-র ৮৬তম জন্মবার্ষিকী মহালছড়ির মুবাছড়ি ইউনিয়নে পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহালছড়ি মনাটেক মংস্য অফিস মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মহালছড়ি ও নানিয়ারচর থানা কমিটি।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন রিটেন চাকমা এবং সভাপতিত্ব করেন জনসংহতি সমিতি মহালছড়ি থানার কমিটি সভাপতি নীল রঞ্জন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক থুইহলাঅং মারমা এবং বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভাকুমার চাকমা। এ সময় স্থানীয় যুব কমিটি, মহিলা যুব কমিটি সদস্য, ইউপি সদস্য, গ্রামপ্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা এমএন লারমার নীতি-আদর্শ তুলে ধরে বলেন, তিনি ছিলেন নিপীড়িত মানুষের ঘনিষ্ঠ বন্ধু, কঠোর সংগ্রামী, ক্ষমাশীল ও দূরদর্শী চিন্তাবিদ। রাঙ্গামাটির নানিয়ারচরের বুড়িঘাট মহাপ্রুম গ্রামে ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীতে কাপ্তাই বাঁধের পানিতে গ্রামটি বিলীন হয়ে গেলে পরিবার পানছড়িতে বসতি স্থাপন করে।

শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও তিনি পরবর্তীতে আইন পেশায় যুক্ত হন এবং ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রতিদ্বন্দীসহ সকল প্রার্থীকে পরাজিত করে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। পাকিস্তান শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে কারাবরণও করতে হয়।

এমএন লারমা জনসংহতি সমিতি ও শান্তিবাহিনী গঠনে নেতৃত্ব দেন এবং পার্বত্য চট্টগ্রামবাসীর অধিকার আদায়ে আজীবন সংগ্রাম চালান। ১৯৮৩ সালের ১০ নভেম্বর তিনি মর্মান্তিকভাবে শহীদ হন।

বক্তারা তার আদর্শে ছাত্র-যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও জুম্ম স্বার্থবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০