মহালছড়িতে ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত - Channel 11
admin
২১ অগাস্ট ২০২৫, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

মহালছড়িতে ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

খাগড়াছড়ির মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা পরিচালিত আস্থা প্রকল্পের আওতায় ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান। ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক মো. শাকিল আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান, তৃণমূল উন্নয়ন সংস্থার মনিটরিং, ইভ্যালুয়েশন এবং লার্নিং অফিসার মানস ত্রিপুরা, ফিল্ড অফিসার তুহিন চাকমা, খাগড়াছড়ি সিভিল প্লাটফর্মের সদস্য মিল্টন চাকমা, ইয়ুথ গ্রুপের যুগ্ম আহ্বায়ক মো. কাওসার প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“প্রথমে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা ছাড়া বিকল্প নেই। চাকরির আশায় বসে না থেকে সবাইকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে।”

তিনি আরও বলেন, জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করা এবং বাল্যবিবাহ রোধে যুব সমাজকে ভূমিকা রাখতে হবে। তার মতে, মহালছড়ির যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হয় তবে এলাকায় শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সভা শেষে ইয়ুথ গ্রুপের সদস্যরা আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। এর মধ্যে রয়েছে কলেজ, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তরে অধিপরামর্শ সভা আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, পলিথিন বর্জনে সচেতনতামূলক প্রচারাভিযানসহ আরও নানা উদ্যোগ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০