নদীতে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি "জীবিত চাইনা লাশটা এনে দেন" - Channel 11
admin
২০ জুন ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নদীতে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি “জীবিত চাইনা লাশটা এনে দেন”

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যাওয়া ছেলের লাশ ফিরে পেতে চান কিশোর নুহাদের বাবা মা। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

আমার ছেলেকে এনে আমার কোলে দেন। যেকোনোভাবে আমার ছেলেকে আপনারা এনে দেন। আমরা গরীব মানুষ, বদলা দিয়ে খাই। আপনারা আমার ছেলেকে জীবিত না হলেও অন্তত লাশটা এনে দেন”

এভাবেই নিখোঁজ ছেলেকে ফিরে পেতে আহাজারি করছিলেন মোসাঃ মিনারা বেগম নামে এক মা। তিনি ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া এলাকার মুনাফ বেপারী বাড়ির মোঃ রেজাউলের স্ত্রী। তার ১৪ বছর বয়সী ছেলে মোঃ নুহাদ তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তেঁতুলিয়া নদীর ব্লান্টির চর এলাকায় রাঙ্গাবালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি জামাল-৮ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মাছ ধরার ট্রলারটি। ওই ট্রলারে থাকা ৩জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে কিশোর নুহাদ।

দুর্ঘটনার পর থেকে শুক্রবার বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ নুহাদের কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। এতে করে তার পরিবারে শোকের মাতম চলছে। বুকের মাঝে কান্না চেপে ছেলেকে অথৈ পানিতে খুঁজে বেড়াচ্ছেন বাবা মোঃ রেজাউল।

তিনি বলেন, আমার ৯ ছেলে-মেয়ে। ছেলেদের মধ্যে সবার ছোট নুহাদ। বৃহস্পতিবার প্রতিবেশী জাহান উদ্দিনের ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যায় নুহাদসহ মোট চারজন। এ সময় ঢাকাগামী এমভি জামাল-৮ নামে একটি লঞ্চ তাদের মাছ ধরা ট্রলারকে ধাক্কা দেয়। এতে ওই ট্রলারে থাকা তিনজন জীবিত অবস্থায় তীরে ফিরলেও আমার ছেলে নুহাদ এখনো নিখোঁজ রয়েছে।

ওই ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনদের নিয়ে সারারাত এবং শুক্রবার বিকেল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেছি। তবে কোনোভাবেই তার হদিস পাচ্ছি না। আবারও নদীতে যাবো ছেলেকে খুঁজতে। এত সময় যেহেতু পার হয়ে গেছে তাই হয়তো আমার ছেলে আর বেঁচে নেই। তাই আমি ছেলের লাশটা হলেও শেষবারের মতো দেখতে চাই। ওই লাশটা নিজের হাতে মাটি দেবো। তবে যে লঞ্চ এই দুর্ঘটনা ঘটিয়েছে আমি তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে ট্রলার মালিক জাহান উদ্দিন জানান, আমার তিন ছেলেসহ নুহাদ নদীতে মাছ ধরতে যায়। বিকেলের দিকে জাল টেনে তোলার সময় ঢাকাগামী একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিয়ে চূর্ণবিচূর্ণ করে ফেলেছে। এতে আমার অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় ট্রলারটি ভেঙে ডুবে গেলে আমার ছেলেরা নদী সাঁতরে তীরে উঠতে পারলেও নুহাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার পুরো রাত এবং শুক্রবার বিকেল পর্যন্ত খুঁজেও নুহাদের কোনো সন্ধান মেলেনি। তাই আমি ওই লঞ্চের সঙ্গে সংশ্লিষ্টদের কঠোর বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিখোঁজ কিশোরকে বহুস্থানে খুঁজেছি। তবে কোনোভাবেই তার সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া নদীতে থাকা জেলেদেরকেও বলে দেওয়া হয়েছে তারা ওই কিশোরের কোনো সন্ধান পেলে যেন আমাদের দ্রুত অবহিত করেন।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। নিখোঁজ ওই কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে প্রয়োজনী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০