মেলান্দহে ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - Channel 11
জিল্লুর রহমান রতন, মেলান্দহ, জামালপুর।
১৯ নভেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহ উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে মেলান্দহ উপজেলা প্রশাসন দিনব্যাপী এই প্রশিক্ষনের আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আকতার জ্যোতি, গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান ও প্রশিক্ষণ সহকারী ছিলেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী জেসমিন আক্তার।

উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগণ এই প্রশিক্ষণে অংশ নেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে, স্থানীয় পর্যায়ে (ডিএমআই) পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাদের দ্বায়িত্ব কর্তব্য নিয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিকেন্দ্রীভূত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, উপস্থাপনা ও চ্যালেঞ্জ সমূহ বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর বলেন, ডিএমআইই পদ্ধতি প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে। এই পদ্ধতি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। মাঠপর্যায়ের কর্মকর্তারা যদি এই পদ্ধতিকে দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারেন, তবে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০