চর কুকরি মুকরিকে একটি আধুনিক ও নিরাপদ ভ্রমন স্পটে পরিনত করা হবে- কামাল উদ্দিন - Channel 11
মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, ভোলা
৬ নভেম্বর ২০২৫, ৩:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চর কুকরি মুকরিকে একটি আধুনিক ও নিরাপদ ভ্রমন স্পটে পরিনত করা হবে- কামাল উদ্দিন

ভোলা-০৪ চরফ্যাশন ও মনপুরা আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি পার্থী প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, চরকুকরি মুকরি ইউনিয়নকে একটি আধুনিক ও নিরাপদ ভ্রমন স্পটে পরিনত করা হবে। মানুষ যার যার বাড়িকে ও ঘরকেই রিসোর্ট হিসেবে ব্যবহার করার উপযুক্ত করা হবে। একেকটি বাড়ি একেকটি রিসোর্টে রুপ নিবে।

যেখানে ইউরোপসহ পৃথীবীর বিভিন্ন যায়গা থেকে মানুষ ভ্রমন করার জন্য ছুটে আসবে। এতে করে যুব সমাজের বেকারত্বের হার অনেকাংশে কমে আসবে।স্বাস্থ্য খাতের মানউন্নত করা হবে। আধুনিক মিনি হসপিটাল তৈরী করে সাধারণ জনগনের দূর্ভোগ লাঘব করা হবে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে।

কচ্চপিয়া থেকে চরকুকরি মুকরি পর্যন্ত একটি মানসম্মত ব্রীজ তৈরী করা হবে। শিক্ষা খাতে মানোন্নয়নের জন্য মাধ্যমিক স্কুল ও কলেজ, মাদ্রাসা উন্নীত করার কাজ এখন থেকেই শুরু হবে। দাখিল মাদরাসাকে আলিম পর্যায়ক্রমে ফাজিল ও কামিলের মানোন্নয়ন করা হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলোকে আধুনিকায়ন করা হবে।

তিনি আরও বলেন এই অঞ্চলের বেশির ভাগ মানুষই জেলে তারা শোষিত ও বঞ্চিত তাদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনভাবে মৎস্য আহরনের ব্যাবস্থা করা হবে।

হাটবাজার গুলোকে ইজারা মুক্ত করে দেওয়া হবে, যাতে সাধারন মানুষ সাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে।বুধবার বিকালে চরকুকরি মুকরিতে গণ সংযোগ ও জনসভায় এসব মন্তব্য করেন তিনি।

এসময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ সভাপতি মুহাম্মদ আবু তাহের সিকদার, সহ-সভাপতি মাওঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফায়সাল আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মাদ ইকবাল হোসাইন, দক্ষিণ আইচা থানা শাখার যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম মাহমুদী, শ্রমিক আন্দোলন চরফ্যাশন উপজেলার সভাপতি মুফতী আল আমীন সাইফী, দক্ষিণ আইচা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০