মহালছড়িতে স্বপ্নবিলাস এগ্রো ফার্মে ৭ হাজার বিদেশি ফলের চারা পরিকল্পিতভাবে ধ্বংস  - Channel 11
admin
১৪ জুলাই ২০২৫, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে স্বপ্নবিলাস এগ্রো ফার্মে ৭ হাজার বিদেশি ফলের চারা পরিকল্পিতভাবে ধ্বংস 

মহালছড়িতে স্বপ্নবিলাস এগ্রো ফার্মে ৭ হাজার বিদেশি ফলের চারা বিষক্রিয়ায় এভাবেই মরে গেছে। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় স্বপ্নবিলাস এগ্রো ফার্মের তৃতীয় শাখায় পরিকল্পিতভাবে আগাছানাশক বিষ প্রয়োগ করে প্রায় ৭ হাজার বিদেশি ফলের চারা ধ্বংস করে দেওয়া হয়েছে। ফার্ম কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় প্রতিষ্ঠানটির আনুমানিক ৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটে গত ৩ জুলাই (বৃহস্পতিবার) রাতে। ফার্মের সিসি ক্যামেরা রাত ১০টা পর্যন্ত সচল থাকলেও, বিদ্যুৎ চলে যাওয়ার পর রাত ১১টার দিকে ক্যামেরা ভেঙে নিচে ফেলে দেওয়া হয়। পরে ৫ জুলাই থেকে দেখা যায়, একটি নির্দিষ্ট পাশের চারাগুলো একে একে নিস্তেজ হয়ে মারা যাচ্ছে। এতে স্পষ্ট হয়, এটি একটি পরিকল্পিত ঘটনা।

১৪ জুলাই (সোমবার) প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও উদ্যোক্তা মোঃ খালেদ মাসুদ সাগর সাংবাদিকদের জানান, দিনদিন মহালছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি আমি কিছু অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করায় একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমার কণ্ঠরোধ করতেই তারা প্রাথমিকভাবে এই ধরণের ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। ভবিষ্যতে আমার জীবনেরও আশঙ্কা করছি।”তিনি আরও বলেন, স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ ও স্বপ্নবিলাস এগ্রো ফার্ম—এই দুটি প্রতিষ্ঠানের উপর ৩০-৪০টি পরিবারের প্রায় ২০০ জন মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। এই ক্ষতিতে শুধু আমি নই, পুরো একটি সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

ফার্মের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এলেও গত ১০ দিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহানুভূতি বা তদন্ত কার্যক্রম দেখা যায়নি।

সাগর ক্ষোভ প্রকাশ করে বলেন “খাগড়াছড়ির অভিভাবক সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি মো. ওয়াঁদূত ভূঁইয়া ছাড়া আর কারও উপর এখন ভরসা রাখতে পারছি না। আমি সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি—এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক এবং মহালছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।”

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০