মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস উদযাপন - Channel 11
মেলান্দহ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস উদযাপন

জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা’র সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, জনসাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, ইত্তেফাক সংবাদদাতা শাহজামাল প্রমুখ।

মুখ্য আলোচক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমানসহ বক্তারা সাধারণ মানুষকে সরকারি আইনগত সহায়তার সুফল ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে সরকার বদ্ধ পরিকর। অসহায় মানুষের আইনগত সহায়তার সফল বাস্তবায়নে জনসচেতনতা এবং ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনমত সৃষ্টি করতে হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১০

মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবা সহ দুই মাদককারবারী আটক 

হজে গিয়ে মাদারগঞ্জের অবঃ প্রধান শিক্ষকের মৃত্যু, সৌদিতেই দাফন 

মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা 

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস উদযাপন

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

১০

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

১১

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

১২

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

১৪

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১৫

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১৬

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১৭

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৮

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৯

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

২০