
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রধান শিক্ষক। তিনি মাদারগঞ্জের বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি।
মৃত আব্দুল হাই বুলু (৬১) উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান তিনি। পরে মদিনায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা।
শিক্ষকতা জীবনে তিনি এলাকায় সুনাম অর্জন করেছিলেন।
পরিবার জানিয়েছে, জানাজা শেষে মদিনার ঐতিহাসিক বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন