
জামালপুরের মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মী আত্মসমর্পণকারীদের জামিনের জন্য আবেদন করলে ‘জামিন নামঞ্জুর করে আদালত।
রবিবার (১৯ এপ্রিল) মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি সহ এজাহার ভুক্ত ৮ নেতাকর্মী নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
তারা হলেন মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী (৫৫), গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল (৫৪), বর্তমান সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন (৩২), বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রতন(৪০), পৌর আওয়ামী লীগের সদস্য আলী আজম ( ৪০) ও মাদারগঞ্জ শহর যুবলীগের সদস্য মামুন (২৮) আদারভিটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম মানিক (৩৬) ৩ টি নাশকতা মামলার এজহারভুক্ত ৮ আসামী আদালতে আত্মসমর্পণ করে।
উল্লেখ্য যে, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র শওকত আলী এজহারভুক্ত আসামী, ৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।
মন্তব্য করুন