লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ - Channel 11
মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, ভোলা
১৫ এপ্রিল ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ভোলার লালমোহনে চিহ্নিত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দিনের দৃষ্টান্ত মূলক শাস্তি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার’র দাবিতে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডাওরী বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় কয়েকশত নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে আলোচিত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের দৃষ্টান্ত মূলক শাস্তি ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার ও মাদকের আস্তানা ভেঙ্গে দেওয়ার দাবী জানায়।

আলোচনা সভায় কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোতাহার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সুজন, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলামসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, কালমা ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। কিন্তু এই শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে সে মাদকের মাধ্যমে যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল, অসংখ্য পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের ভয়ংকর মাদক সম্রাট কোনভাবেই যেন জামিন না পায়। তার মতো জঘন্য অপরাধীকে এমন শাস্তি দেওয়া হোক। এটা দেখে পুনরায় কোন মাদক সম্রাটের জন্ম না হয়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই শাহাবুদ্দিনের দৃষ্টান্ত মূলক শাস্তি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আমাদের এলাকার যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার। এবং তাকে কারা এদিন আশ্রয় প্রশ্রয় দিয়ে ছিলো তাদেরকে সকলের মাঝে চিহ্নিত করার দাবি জানান বক্তারা।

বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন, কালমা ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন সমাজ, ছাত্র- ছাত্রী,শিক্ষক ও বিভিন্ন শেণি পেশার লোকজন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১০

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১১

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১২

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৩

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৪

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৫

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৬

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

১৭

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১৮

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১৯

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

২০