কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১৩ এপ্রিল) রাত ৮ টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের কচাকাটা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১২ এপ্রিল) রাতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন দুই বাংলাদেশি। তারা হলেন, নাগেশ্বরী উপজেলার ডুমুরদহ গ্রামের আব্দুল গফুরের ছেলে সোলেমান সরকার (৩৪) এবং ভূরুঙ্গামারী উপজেলার কুমারটারী দক্ষিণ বলদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৩)। এ সময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে পথ ভুলে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় বিজিবি বিএসএফকে চিঠি পাঠালে তার প্রেক্ষিতে সোমবার রাতে সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক সাংবাদিকদের জানান, বর্তমানে আটক দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস সাংবাদিকদের জানান, বিজিবির মাধ্যমে ফেরত আসা দুই বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ
১
মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
২
মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
৩
দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন
৪
৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক
৫
মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা
৬
মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন
৭
কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত
৮
মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ
৯
সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা
১০
রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত
১১
এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত
১২
মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ
১৩
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে
১৪
জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
১৫
মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালী
১৬
মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা
১৭
জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু