মেলান্দহে পৌর জামায়াতের মিছিল, ঢাকার জাতীয় সমাবেশ সফল করার আহ্বান - Channel 11
admin
১৮ জুলাই ২০২৫, ৫:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে পৌর জামায়াতের মিছিল, ঢাকার জাতীয় সমাবেশ সফল করার আহ্বান

মেলান্দহে পৌর জামায়াতের মিছিল এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

১৭ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি আদায়ের উদ্দেশ্যে মেলান্দহে মিছিল করেছে দলটির পৌর শাখা।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত মেলান্দহ পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ মিছিলে ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি মেলান্দহ বাজার থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এ সময় দলটির মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, পৌর আমীর মো. শরাফাত আলীসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
২. জুলাইসহ সকল গণহত্যার বিচার
৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৪. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৫. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৬. পিআর (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
৭. এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আসন্ন ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাত দফা দাবি আদায়ে আন্দোলনকে বেগবান করতে হবে।

তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গঠনে এসব দাবি আজ সময়ের দাবি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০