হজে গিয়ে মাদারগঞ্জের অবঃ প্রধান শিক্ষকের মৃত্যু, সৌদিতেই দাফন  - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৮ এপ্রিল ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হজে গিয়ে মাদারগঞ্জের অবঃ প্রধান শিক্ষকের মৃত্যু, সৌদিতেই দাফন 

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রধান শিক্ষক। তিনি মাদারগঞ্জের বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি।

মৃত আব্দুল হাই বুলু (৬১) উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান তিনি। পরে মদিনায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা।

শিক্ষকতা জীবনে তিনি এলাকায় সুনাম অর্জন করেছিলেন।

পরিবার জানিয়েছে, জানাজা শেষে মদিনার ঐতিহাসিক বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে  পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে বৌদ্ধ পূর্ণিমায় বর্ণিল শোভাযাত্রা

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান- ৩৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১০

মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবা সহ দুই মাদককারবারী আটক 

হজে গিয়ে মাদারগঞ্জের অবঃ প্রধান শিক্ষকের মৃত্যু, সৌদিতেই দাফন 

মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা 

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস উদযাপন

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

১০

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

১১

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

১২

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

১৩

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

১৪

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

১৫

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

১৭

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১৮

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১৯

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

২০