সরকারি চাল আত্মসাৎ, মহাজনের গুদাম থেকে ৩,৮৪০ কেজি চাল উদ্ধার - Channel 11
তৌহিদুর রহমান, ঝিনাইগাতী, শেরপুর
৫ নভেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি চাল আত্মসাৎ, মহাজনের গুদাম থেকে ৩,৮৪০ কেজি চাল উদ্ধার

শেরপুর সদরে খাদ্য অধিদপ্তরের গরিবের জন্য বরাদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির ৩হাজার ৮৪০কেজি সরকারি চাল ব্যক্তি মালিকানা রাইস মিলের গুদাম থেকে জব্দ করেছে যৌথ বাহিনী। শেরপুর পৌর শহরের নবীনগর এলাকার মেসার্স ওয়াসকুরুনী রাইস মিলের গুদামে চাউলগুলো নতুন মোড়কে রাখা হচ্ছিল।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে গুদামের পরিচালক এনামুল হককে আটক করা হয়।

অভিযান সূত্রে জানাযায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী শেরপুর পৌর শহরের মেসার্স ওয়াসকুরুনী রাইস মিলের গুদামে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় রাইস মিলের ভিতরে ইজিবাইকে রাখা খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের ১২বস্তা, ৮টি প্লাস্টিকের বস্তাভর্তি চাল জব্দ করা হয়। আর গুদামের ভিতরে রাখা খোলা চালগুলো নতুন মোড়কে ভর্তি করা হচ্ছিল। সবমিলিয়ে ৩হাজার ৮৪০ কেজি চাল জব্দ করা হয়। আর অভিযানের আগেই ইজিবাইক দুটির চালক পালিয়ে যায়।
এদিকে, অসহায়দের জন্য বিতরণকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে।

শেরপুরের কারিগরি খাদ্য পরিদর্শক মানোয়ার হোসেন জানান, আমরা প্রাথমিক পরীক্ষা করে প্রমাণ পেয়েছি, গুদামের চালগুলো গরিবের জন্য বরাদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির চাল।

জেলা খাদ্য পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, সরেজমিনে গিয়ে চালগুলো আমরা দেখেছি। খাদ্য অধিদপ্তরের গরিবের জন্য বরাদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল ক্র‍য় বিক্রয় নিষিদ্ধ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, জব্দকৃত চালের ঘটনায় মামলা হয়েছে। আর কিভাবে, কারা এই সরকারি সম্পদ এখানে এনেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০