মেলান্দহ-মাদারগঞ্জে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু - Channel 11
নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৫, ৭:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহ-মাদারগঞ্জে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে একেএম ইহসানুল হক মঞ্জু বলেন, “আমি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলাম। কর্মজীবনে থেকেও দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেছি। সেই কারণেই ২০০৮ সালের পর ফ্যাসিবাদী সরকারের সময়ে আমাকে চাকরি থেকে বঞ্চিত হতে হয়েছে। পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ নানা মামলায় হয়রানির শিকার হতে হয়।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী ঘরানার চাকরিজীবীদের নিয়ে সারাদেশে সংগঠিত হয়ে মিটিং মিছিলের কারণে দীর্ঘ ১৫/১৬ বছর জেল-জুলুম ও মামলার হয়রানির মধ্যে ছিলাম। অবশেষে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আমাকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে নিয়োগ দেয়।”

বর্তমানে অবসরপ্রাপ্ত সচিব হিসেবে মেলান্দহ-মাদারগঞ্জ অঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। মেলান্দহ – মাদারগঞ্জ এর উন্নয়ন একটা সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলো। তাই এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনি। ইতোমধ্যে “এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট সংস্কার, বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, মেলান্দহে কারিগরি কলেজ স্থাপন এবং নদীভাঙন রোধে টেকসই উন্নয়ন প্রকল্প হাতে নিতে সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে।”

তিনি বলেন, “এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই।”

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০