মাদারগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচী - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৮ অক্টোবর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী চলমান রয়েছে। 

প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে শহর পরিছন্নতা অভিযান শুরু হয়। থানা গেট, থানা মোড়ে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং যার যার দোকানের সামনে পরিস্কার পরিছন্নতা রাখার জন্য  ব্যবসায়ীদেরকে সচেতন থাকার আহবান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, পৌর শ্রমিকদলের সভাপতি বজলুর রহমান সরকার, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাদারগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বলেন জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি, যেমন শহর পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন, পোনামাছ অবমুক্তকরণ। এছাড়াও ব্যবসায়ীদের দোকানের সামনে পরিস্কার পরিছন্ন রাখার আহবান জানান।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০