মহালছড়ির মৈত্রীপুর বৌদ্ধ বিহারে ৮ম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত - Channel 11
admin
১১ অক্টোবর ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়ির মৈত্রীপুর বৌদ্ধ বিহারে ৮ম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত

মহালছড়ির মৈত্রীপুর বৌদ্ধ বিহারে ৮ম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপনের খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২নং মুবাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮ম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ উৎসব।

মৈত্রীপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষের নেতৃত্বে সকাল পর্বে অনুষ্ঠিত হয় বুদ্ধ পতাকা উত্তোলন, ত্রিরত্ন বন্দনা, ভিক্ষু বন্দনা, ত্রিশরণ প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, সিবলী পূজা, উপগুপ্ত পূজা, পিণ্ড দান, হাজার প্রদীপ দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, বুদ্ধমূর্তি দান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা।

বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘ ধর্মদেশনায় বলেন, “বগবান বুদ্ধের সময়ে প্রধান উপাসিকা বিশাখা কর্তৃক গৌতম বুদ্ধকে প্রথম কঠিন চীবর দান করা হয়। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী ধ্যানসাধনা ও ধর্মীয় কর্মকাণ্ড শেষে বর্ষাবাস সমাপ্তির পর আশ্বিনী পূর্ণিমা পরবর্তী দিন থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এক মাসব্যাপী বিভিন্ন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালিত হয়।”

অনুষ্ঠানে মংসাউ মারমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি ম্রসাথোয়াই মারমা। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে আগত সকল বয়সী নারী-পুরুষ বৌদ্ধধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতিতে মৈত্রীপুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০