মেলান্দহে স্কুলে না গিয়েই ২ বছর ধরে সরকারী অর্থ ভোগ করছেন অফিস সহায়ক - Channel 11
admin
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে স্কুলে না গিয়েই ২ বছর ধরে সরকারী অর্থ ভোগ করছেন অফিস সহায়ক

ইনসেটে অফিস সহায়ক মোজাফফর হোসেন। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মেলান্দহ উপজেলার ১১নং শ্যামপুর ইউনিয়নের বালুরচর-কাজাইকাট (বিকে) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মোজাফফর হোসেন (৫০) এর বিরুদ্ধে দায়িত্বে অনুপস্থিত থেকেও নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এভাবে সরকারি অর্থ ভোগ করায় শিক্ষক-কর্মচারী ও স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে মোজাফফর হোসেন বিদ্যালয়ে নামমাত্র উপস্থিত থেকে তবে গভীর রাতে স্কুল থেকে হাজিরা খাতা বাড়িতে নিয়ে স্বাক্ষর করে বেতন তোলেন। তাছাড়া নিজে স্কুলে না এসে দলীয় প্রভাব খাটিয়ে তৎকালীন সভাপতির যোগসাজসে তার স্ত্রী স্কুলে এসে নিতেন ক্লাস, দিতেন স্বামীর হাজিরা খাতায় স্বাক্ষর। সারকথা বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই অফিস সহায়ক পদে যোগদান করে দায়িত্বে গাফিলতি করছেন মোজাফফর হোসেন।

১১নং শ্যামপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হওয়ার পর রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও তিনি প্রধান শিক্ষককে চাপের মুখে রেখে বিল উত্তোলন করছেন। স্থানীয়রা বলছেন, সরকারের পরিবর্তন হলেও তার আগের প্রভাব-প্রতিপত্তি এখনও বহাল রয়েছে।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা চাই সন্তানরা ভালো শিক্ষা পাক। কিন্তু যারা স্কুলে থাকেন না, তারাও সরকারি টাকা নেন—শিক্ষকের এমন ভূতুড়ে কান্ড মেনে নেওয়া যায় না। প্রতিবাদ করলেই ভয়ভীতি দেখান তিনি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও অসহায়ত্ব প্রকাশ করেছেন নির্দ্বিধায়। ক্ষমতার দাপট আর পেশী শক্তির কাছে অসহায় তিনি।

স্কুলে না এসে হাজিরা খাতায় এক মাসের স্বাক্ষর একবারে দিয়ে বেতন তোলার বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুইঁয়া বলেন, “অভিযোগের বিষয়ে অবগত হলাম। তদন্ত করে প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে অভিযুক্ত মোজাফফর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা আশা করেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে অনুপস্থিত থেকে সরকারি অর্থ ভোগকারী এই ভূত অফিস সহায়কের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০