সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই: প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - Channel 11
admin
২৩ জুন ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই: প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই,অক্ষত পবিত্র কুরআন শরীফ। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এতে চার পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাউসী চন্দনপুর (মানিকের মোড় সংলগ্ন) এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল ১০টার দিকে হটাৎ বাউসী চন্দনপুর খুরশেদ মিয়ার ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। কয়েক মিনিটেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পর্যাক্রমে আরো ৩টি ঘরে আগুন লেগে খুরশেদ মিয়ার বসতঘর সহ মফিজ উদ্দিন, আব্দুল হাকিম এবং সুরুজ মিয়া এই চারজনের বসতঘর আগুনে পুড়ে যায়।

আগুনে সবকিছু পুড়ে ছাই হলেও বিস্ময়করভাবে এক জায়গায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র কোরআন শরিফ। এই অলৌকিক ঘটনাটি এলাকাজুড়ে সৃষ্টি করেছে আবেগ ও বিস্ময়ের। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসটিম ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে বসতঘরের সকল জিনিসপত্র টিভি, ফ্রিজ, সোনারগয়না, চিকিৎসার জন্য রাখা নগদ টাকা ও ২৫০ মণ-ধান চাল পুড়ে যায়। তবে স্থানীয়রা ধারণা করেন বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সুত্রপাত ঘটেছে। তবে কোন আহতের ঘটনা ঘটেনি।

বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে পড়া ভুক্তভোগী মফিজ উদ্দিন, নাছিমা বেগম, হাকিম ও সুরুজ মিয়া জানান, আমরা যে যার মত করে কাজ করতেছিলাম। হটাৎ দেখি খুরশেদের ঘরে থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়েক মিনিটেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরো চারটি ঘরে লাগলে সবকিছু পুড়ে যায়। আমাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়েছে। আমরা এভাবেই নিঃস্ব হয়ে গেলাম!

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পৌঁছে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সুত্রপাত ঘটেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০