লালমোহনে দুই মাদক ব্যবসায়ী আটক - Channel 11
admin
১৩ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে দুই মাদক ব্যবসায়ী আটক

আটক মাদক ব্যবসায়ী মোঃ শরীফ  এবং  মোঃ সাগর। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

ভোলার লালমোহন উপজেলায় মাদক কারবারের অর্ধলক্ষাধিক টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এরআগে, রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী সমবায় সমিতির কার্যালয় থেকে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই এলাকার মো. জাকিরের ছেলে মো. শরীফ (২৩) এবং মৃত নূর ইসলামের ছেলে মো. সাগর (২৬)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তাদের কাছ থেকে মাদক কারবারের নগদ ৫০ হাজার ৫৬০ টাকাও উদ্ধার করা হয়। পরে তাদের লালমোহন থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০