মাদারগঞ্জে চর গোলাবাড়িতে ৩ যুগেও হয়নি সেতু, ভোগান্তিতে ৫ গ্রামের ২০ হাজার মানুষ  - Channel 11
admin
১৩ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে চর গোলাবাড়িতে ৩ যুগেও হয়নি সেতু, ভোগান্তিতে ৫ গ্রামের ২০ হাজার মানুষ 

বর্ষায় পারাপারে একমাত্র ভরসা নৌকা। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মাদারগঞ্জে ৩ যুগ পার হলেও নির্মাণ হয়নি  একটি সেতু। ভোগান্তিতে রয়েছে  ৫ গ্রামের ২০ হাজার মানুষ।

মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালি ইউনিয়নের চরগোলাবাড়ি এলাকায় সেতু না থাকায় জোড়খালী,খিলকাটি,হাটমাগুড়া,জামদহ ও ফুলজোড় এলাকার প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা ইউনিয়ন পরিষদ টু খিলকাটি সড়ক।

স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ভুগছেন। খালের ওপর কোনো সাঁকো বা পারাপারের ব্যবস্থা না থাকায় শত শত মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। বেশি পানি হলে খেয়া পার হওয়া যায় কিন্তু পানি কম থাকলে দুর্ভোগ চরমে।

শিক্ষার্থী আল আমিন সহ কয়েকজন জানান ,খাল পার হতে না পারায় স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যেতে পারছি না। কৃষকরা জমির ফসল বাজারে নিতে পারছেন না, এমনকি অসুস্থ রোগীদেরও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না।

সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান এখানে একটা ব্রিজের জন্য কয়েক এলাকা বাসির  দীর্ঘদিনের প্রানের দাবি ।  আমার জন্মের পর থেকে শুনতে পাই একটা ব্রিজ এখানে হবে হবে বলে এখনো হয়নি।

স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান আনিছ জানান এখানে ব্রিজ  না হওয়ায় কয়েক অঞ্চলের মানুষকে দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাতে হচ্ছে। পানি থাকলে বিকল্প হিসেবে নৌকা দিয়ে পারাপার হতে হয়, কাঁদা থাকলে নৌকা ও যানবাহন কিছুই চলে না। সরকারের কাছে আবেদন জনস্বার্থে ব্রিজ টি জরুরী প্রয়োজন।

জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিয়া জানান, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চর গোলাবাড়ি এলাকায়।  একটি ব্রীজ না থাকায় কয়েক অঞ্চলের যাতায়াতের প্রধান সড়কে শিক্ষার্থী সহ নাগরিকরা দীর্ঘদিন যাবৎ ভোগান্তি পোহাচ্ছে।  উপজেলা প্রকৌশল অধিদপ্তর বিষয়টি অবগত আছে। জনদূর্ভোগ লাঘবে ব্রীজটি দ্রুত হলে শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে এবং মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।

মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, জোড়খালী  ইউপি অফিস জেসি ভায়া খিলকাটি রোডে সিআইবি ৩শ মিটার ব্রিজের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে সয়েল টেস্টের লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছেন। সয়েল টেস্ট হয়ে গেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০