লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত - Channel 11
admin
৫ অক্টোবর ২০২৫, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব শিক্ষক দিবস পালনের খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টা দীপ্তি” প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা।

লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোসলেহ উদ্দিন মিলন, মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে মাওলানা হাসনাইন হোসেন, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, সাফিয়া খানম দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো. রিয়াজ উদ্দিন, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, উত্তর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব খান প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের ভিত্তি। শিক্ষা জাতীর মেরুদন্ড হলেও শিক্ষকের মেরুদন্ড কোথায়? শিক্ষকগণ বিভিন্ন ভাবে অবহেলিত। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে। শিক্ষকেরা তাদের ন্যায্য দাবীর জন্য রাস্তার গিয়ে দাঁড়াতে হয় এটা অসম্মানজনক। তাই শিক্ষকদের আর্থিক মর্যাদা দিতে হবে। শিক্ষকতাকে সম্মিলিত প্রচেষ্টার একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহপ্রধান, শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০