লালমোহনে বৃদ্ধা আকিমজান হত্যা মামলার মূল অভিযুক্ত সাতক্ষীরা থেকে র‍্যাবের হাতে আটক - Channel 11
admin
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে বৃদ্ধা আকিমজান হত্যা মামলার মূল অভিযুক্ত সাতক্ষীরা থেকে র‍্যাবের হাতে আটক

বৃদ্ধা আকিমজান হত্যা মামলার মূল অভিযুক্ত মোঃ শরীফ। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

লালমেহনে বৃদ্ধা আকিমজান (৬৫) কে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মো. শরীফ (৩০) কে সাতক্ষীরা সদর থেকে গ্রেপ্তার করেছে ‌র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, র‍্যাব-৮ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে ভাদড়া মোড় এলাকা থেকে আটক করে।

‌র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে শরীফ এবং তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর দিবাগত রাতে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে সৌদী প্রবাসী রফিক ডুবাইয়ের ঘরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। ঘরে খাবারে নেশাদ্রব্য খাইয়ে রফিকের বাবা তোফাজ্জল ইসলাম ও স্ত্রী তানিয়াকে অজ্ঞান করা হয়। এরপর মা আকিমজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা এবং ৮ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর ছেলে মোঃ জাহাঙ্গীর (৪৬) লালমোহন থানায় হত্যা ও দস্যুতা মামলাটি দায়ের করেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর রিয়াজ নামে আরেক সন্দেহভাজন আসামীকে কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে লালমোহন থানা পুলিশ।

র‍্যাব জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০