কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে 'রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন' এর বিক্ষোভ সমাবেশ - Channel 11
admin
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ এর বিক্ষোভ সমাবেশ

রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছে। এর প্রতিবাদে জেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষকসহ গণ্যমান্য বক্তিরা অংশগ্রহণ করেন।

মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ এর কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মন্তাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মোর্শেদ আলম, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মোঃ ফারুক হোসেন। মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় , অনান্যের মধ্যে বক্তব্য দেন, মামুনুর রশীদ মামুন, এনাম রাজু প্রমুখ।

বক্তারা বলেন- সার ব্যবসায়ী সিন্ডিকেট সৃষ্টিকারীদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মূল্যে সার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনতিবিলম্বে জরুরি ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।

এসময় ‘জাগো কৃষক সংঘবদ্ধ হও’ এই স্লোগান তুলে সকল কৃষককে এক হওয়ার আহবান জানানো হয়। জেলার ডিলার সংখ্যা বৃদ্ধি, কালোবাজারি নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙে দেয়া এই তিন দফা দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ এর নেতৃবৃন্দ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১২

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৩

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৫

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৬

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৭

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৮

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

২০