মাদারগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং শহীদ জিয়া'র স্মরণে খাদ্য সামগ্রী বিতরণ  - Channel 11
admin
৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং শহীদ জিয়া’র স্মরণে খাদ্য সামগ্রী বিতরণ 

মাদারগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং শহীদ জিয়া’র স্মরণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পথচলা,অগ্রযাত্রার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এএসবি ইউরোপিয়ান ট্রাভেলস এজেন্সি’র আয়োজনে ও উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ বেলাল হোসেন এর সার্বিক সহযোগিতায় বালিজুড়ী বাজারে ব্যক্তিগত কার্যালয় থেকে প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র কোরআন তেলওয়াত এর পর সংক্ষিপ্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন  মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহ জাহান বি.কম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেছ,  ৪ নং বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।

এ সময় এএসবি ইউরোপিয়ান ট্রাভেলস এজেন্সি’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আসিফ বিল্লাহ অনিক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুজন মিয়া ও সহ যুব বিষয়ক সম্পাদক শাহ্ আব্দুল্লাহ সবুজ, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক খান উপস্থিত ছিলেন।

পরে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০