প্রয়াত সাংবাদিক নূরুল হক জঙ্গি হত্যা মামলায় ৮ মাস পর লাশ উত্তোলন - Channel 11
admin
১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রয়াত সাংবাদিক নূরুল হক জঙ্গি হত্যা মামলায় ৮ মাস পর লাশ উত্তোলন

প্রয়াত সাংবাদিক নূরুল হক জঙ্গি হত্যা মামলায় ৮ মাস পর লাশ উত্তোলন। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের প্রবীণ সাংবাদিক নূরুল হক জঙ্গি হত্যা মামলার অধিকতর তদন্তের স্বার্থে মৃত্যুর আট মাস পর তার লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের গোবিন্দপুর নাংলা (কাঠপাড়া) পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস আলমগীর হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই জামালপুরের এসআই মোশারফ হোসেন লাশ উত্তোলনের পর তা ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর সাংবাদিক নূরুল হক জঙ্গির মৃত্যু হয়। পরে চলতি বছরের ১৩ মার্চ তার দ্বিতীয় স্ত্রী সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা জামালপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সিআর নং ৩৮৪।

মামলায় আসামি করা হয়েছে নিহতের প্রথম স্ত্রী খাইরুন্নেছা কাজলী, জামাতা জুলহাস উদ্দিন, জিয়াউর রাফি, মেয়ে জেবুন্নেছা কাকলী, জিনাতুননেছা কণা এবং পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার অফিস স্টাফ দেলোয়ার হোসেনকে।

সেসময় বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তথ্যসূত্রে উল্লেখ্য, ২০২৪ সালের ২১ ডিসেম্বর রাতে জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় দুই ইজিবাইকের চাপায় গুরুতর আহত হন সাংবাদিক নূরুল হক জঙ্গি (৭৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নূরুল হক জঙ্গি মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা এবং জামালপুরে বহুল প্রচারিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০