মাদারগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা চাইলেন ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ  - Channel 11
admin
১৭ জুন ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা চাইলেন ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ 

মাদারগঞ্জ মডেল থানার নতুন ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেছেন সাইফুল্লাহ সাইফ।

মঙ্গলবার সকালে মাদারগঞ্জ মডেল থানার অফিসে বসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন মোঃ সাইফুল্লাহ সাইফ।  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মডেল মসজিদে একটি কর্মসূচী শেষ করে মডেল থানার স্টাফ ও সেবা প্রার্থীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

জানা গেছে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বরে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় সর্বপ্রথম এস আই পদে চাকরিতে যোগদান করেন তিনি। এরপর  ২০১৭ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন।  জামালপুর জেলার ইসলামপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন শেষে সোমবার বদলি জনিত বিদায় নিয়ে মঙ্গলবার সকালে মাদারগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি বি.এস.এস অনার্স/এম.এস.এস-এল.এল.বি সম্পন্ন করেন।ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কৃতি সন্তান তিনি।

উল্লেখ্য যে, গত ২০২২ সালের ৫ জানুয়ারী খুলনা মহানগর বিএনপির একটি মানববন্ধন কর্মসূচীতে খুলনা সদর থানার দায়িত্বরত ওসি হাসান আল মামুন পুলিশের ফোর্স নিয়ে নেতাকর্মীদের মারধর করে মানববন্ধন পন্ড করে দেয়। এ ঘটনায় গুরুতর আহত হয় খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম।  তার দায়েরকৃত মামলায়  ওসি হাসান আল মামুন সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ,নামঞ্জুর করে জেল হাজতে পাঠায় আদালত।

মাদারগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলসহ অপরাধ দমনে  মাদারগঞ্জ উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নতুন ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০