গাজীপুরে তুহিন হত্যা - মেলান্দহে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা - Channel 11
admin
৯ অগাস্ট ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে তুহিন হত্যা – মেলান্দহে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মেলান্দহে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভার খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন জামালপুরের মেলান্দহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগষ্ট) দুপুর ১২টার সময় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানি গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিক ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে দৈনিক ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা শাহজামালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলা-এর প্রতিনিধি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, মানবজমিন-এর প্রতিনিধি দিলরোবা ইয়াসমিন রুমা, ঢাকা পোস্ট-এর জেলা প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।

এসময় দৈনিক আমার দেশ-এর মেলান্দহ প্রতিনিধি জিল্লুর রহমান রতন, বাংলাদেশ টুডের প্রতিনধি মুসলিম ইবনে রবি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসাইন বকুল, প্রবীন সাংবাদিক মোতালেব মোল্লা, ভোরের আওয়াজের রবিউল ইসলাম, ভোরের কথার মাজহারুল ইসলাম, আমার বার্তার মুসা বিন নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০