গোপালপুরে নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তার সংস্কার করলেন জামায়াতের ইউনিয়ন আমির - Channel 11
admin
৩ অগাস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুরে নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তার সংস্কার করলেন জামায়াতের ইউনিয়ন আমির

নগদা শিমলা ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে বাইশকাইলের বিভিন্ন রাস্তা সংস্কার। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তার সংস্কার করলেন জামায়াতের ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহাস উদ্দিন বিএসসি। এ সময়  নেতাকর্মীদের স্বেচ্ছাস্রমে উপজেলার ৪নং নগদা শিমলা ইউনিয়নের ৪নং বাইশকাইলের ভিতর দিয়ে চলাচলের কাঁচা রাস্তার সংস্কার করা হয়। 

শুক্রবার(১ আগস্ট) সকালে ইউনিয়ন জামায়াতের  পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় গোয়ালপাড়া বাইশকাইলের ভিতর দিয়ে পূর্ব বাইশকাইল পর্যন্ত কাঁচা রাস্তাটি অনেকদিন ধরে বিভিন্ন মাটি ভর্তি ট্রাক এবং বিভিন্ন বড় বড় গাড়ি যাতায়াতের ফলে  রাস্তাটির বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কাঁদামুক্ত এবং শুষ্ক মৌসুমি ধুলার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে কাঁচা এই রাস্তাটি সংস্কার করার দাবী জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গোপালপুর উপজেলার নগদা শিমলা জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার পক্ষ থেকে কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।

গোয়ালপাড়া বাইশ কাইলের বাসিন্দা মোঃ ইব্রাহিম মেম্বার বলেন গত কয়েক বছর ধরে রাস্তাটির সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি। পার্শ্ববর্তী এলাকাগুলো রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে আমাদের এই রাস্তাটি সংস্কার করা হয় না। আজকে জামাতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে এতে করে কিছুটা হলেও চলাচলের জন্য সুবিধা হবে। এদিকে একটি দলের প্রধান হিসেবে স্বেচ্ছাশ্রমে সংস্কার করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহস উদ্দিন বিএসসি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনৈতিক দল। দীর্ঘদিন ধরে এ রাস্তাটি বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০