হরিপুরে‎ প্রতারক চক্র ৫ লক্ষাধিক টাকা নিয়ে উধাও ‎ - Channel 11
admin
২০ জুলাই ২০২৫, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিপুরে‎ প্রতারক চক্র ৫ লক্ষাধিক টাকা নিয়ে উধাও ‎

ছবিঃ চ্যানেল ১১ নিউজ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আই.ডি.এফ.এন নামে এক হস্তশিল্প সংস্থা চাকুরীর প্রলোভন দেখিয়ে ১৫০ টি পরিবারের কাছ থেকে সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়েছেন সংস্থাটি।

এর মধ্যে ২৮ জন সদস্যের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার দাবি করে রবিবার (২০ জুলাই) হরিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জনতা রানী নামে এক ভুক্তভোগী।

জানা যায় হরিপুর উপজেলার রাবেয়া মোড় এলাকায় মেসার্স তমিজ উদ্দিন মিল মালিকের বাড়িতে আই. ডি. এফ. এন নামে এক হস্তশিল্প সংস্থা সাইনবোর্ড ঝুলিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতেন।

থানায় অভিযোগকারী জনতা রানী বলেন ওই অফিসের পাশেই আমি আমার পরিবার নিয়ে থাকি। এই সুবাদে ওই অফিসের রকি আহমদ নামে এক ব্যক্তি ম্যানেজার পরিচয় দেয় এবং ওই অফিসের আমাকে আয়া পদে চাকরি দিবে বলে আমার কাছ থেকে এক লক্ষ টাকা চাইলে আমি পঞ্চাশ হাজার টাকা দেই। বাকি টাকা পরে দেওয়ার কথা হয়। কোন কাগজপত্র ছাড়াই গত ৯ জুলাই মৌখিকভাবে আমাকে অফিসে যোগদান এবং কাজ করতে অনুমতি প্রদান করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ১৯ জুলাই ৪ জন সদস্যের ঋণের জন্য দেওয়া সঞ্চয়ের ৩৬ হাজার ৫০০ টাকা নিয়ে তারা লাপাত্তা হয়ে যায়। রবিবার ২০ জুলাই সদস্যরা ঋণের জন্য অফিসে এলে কাউকে না পাওয়া গেলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে ।

সদস্য নাজমা, ইসমাইল, সোহেল ও খলিলসহ সকলেই বলেন ১০ হাজার টাকা সঞ্চয় করলে এক লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা ছিল । কিন্তু তারা আমাদের সঞ্চয়ের টাকা নিয়েই পালিয়েছেন আমি সহ উপস্থিত ২৮ জন সদস্য হরিপুর থানায় ওই প্রতারক চক্রের বিরুদ্ধে প্রায় পাঁচ লক্ষ টাকার অভিযোগ করেছি।

এভাবে হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নের গ্রাম গুলোতে প্রায় ১৫০টি পরিবার এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। হরিপুর থানা অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০