লালমোহনে বিএনপির বিক্ষোভ মিছিল - Channel 11
admin
১৭ জুলাই ২০২৫, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে বিএনপির বিক্ষোভ মিছিল

লালমোহনে বিএনপির বিক্ষোভ মিছিল এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায়, আইন শৃঙ্খলার অবনতি, হত্যা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজনে বুধবার সন্ধ্যার পর উপজেলা বিএনপির অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।

এসময় তিনি বলেন, এদেশ খালেদা জিয়ার এদেশ তারেক জিয়ার। যারা খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন তাদের বিরুদ্ধে বিএনপি একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করলে পালাবার যায়গা খুঁজে পাবেন না। একটি দলের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন আপনাদের অনেক নেতাকর্মীদের বিগত দিনে কে ফাঁসিতে ঝুলতে হয়েছিলো। তারপরও আপনারা এখন সেই ফ্যাসিস্ট সরকারের লোকজনকে সাথে নিয়ে চলাফেরা করছেন। লালমোহনের মাটিতে কোন ষড়যন্ত্র করবেন না। লালমোহন-তজুমদ্দিনের মাটি মেজর হাফিজের ঘাটি। এখানে কেউ ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বাবুল পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ খান জুলহাস, পৌর যুবদলের সদস্য সচিব ফজলে রাব্বি নাফিজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০