রাজধানীতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মেলান্দহে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল - Channel 11
admin
১৩ জুলাই ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মেলান্দহে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল

রাজধানীতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মেলান্দহে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিলের খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

রাজধানীর মিটফোর্ড এলাকায় যুবদল নেতার হাতে এক ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে উপজেলা জাতীয় নাগরিক পার্টি।

শনিবার (১৩ জুলাই ২০২৫) রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেলান্দহ বাজার থেকে শুরু হয়ে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিল ও বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোঃ শাহিদুর রহমান সম্রাট, মোঃ খলিলুর রহমান লিটন, সদস্য মোঃ আব্দুর রউফ বকশিগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির ১নং সদস্য সালাউদ্দিন মন্ডল প্রাইস, ইসলামপুর উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মোঃ জুবায়দুর রহমান, সেল সম্পাদক ও আহবায়ক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সাবেক সদস্য মোঃ ওয়াসিমুল সামি, যুগ্ম সদস্য সচিব আমিনুল ইহসান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমর্থক রাসেল, মাশরাফি, ফাহিম হাসান লাদেন জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, “একজন নিরীহ ব্যবসায়ীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করি।”

প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও এলাকাজুড়ে ছিল সচেতনতার স্পষ্ট বার্তা। বক্তারা আরও জানান, এই আন্দোলন অন্যায়-অবিচারের বিরুদ্ধে একটি গণজাগরণ সৃষ্টির চেষ্টা মাত্র।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০