মহালছড়ির নতুন পাড়ার একমাত্র রাস্তা যেন দুঃখের আরেক নাম - Channel 11
admin
১১ জুলাই ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়ির নতুন পাড়ার একমাত্র রাস্তা যেন দুঃখের আরেক নাম

মহালছড়ির নতুন পাড়ার একমাত্র রাস্তা চলাচলে অনুপযোগী, বস্তা ফেলে স্থানীয়দের উপযোগী করার চেষ্টা। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাবুপাড়া সংলগ্ন নতুন পাড়া গ্রামের প্রধান রাস্তাটি যেন এলাকাবাসীর জীবনের দীর্ঘস্থায়ী কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবারের বসবাস এই গ্রামে। প্রতিদিন শতাধিক মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন কৃষিকাজ, বাজার-সদাই ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য।

বর্ষা মৌসুমে রাস্তাটির অবস্থা ভয়াবহ হয়ে উঠে। হালকা বৃষ্টিতেই রাস্তার মাটি কাদা হয়ে যায়, আর কয়েকদিন টানা বৃষ্টি হলে পুরো পথই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কাপ্তাই লেইকের পানি বৃদ্ধি পেলে প্রায় ২-৩ মাস রাস্তার একটি বড় অংশ পানির নিচে তলিয়ে যায়, তখন এলাকাবাসী নিজেরাই বাঁশের সাঁকো বানিয়ে কোনো রকমে চলাচল সচল রাখেন।

বিগত সময়ে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, এমনকি জনপ্রতিনিধিদের নিকট ধর্ণা দিলেও দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান মেলেনি। এক সময় কেবল একটি কালভার্ট নির্মিত হলেও সেটিও কোনো কাজে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের।

সম্প্রতি ‘কাবিখা’ (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের মাধ্যমে রাস্তাটি মাটি দিয়ে কিছুটা উঁচু করা হয়। কিন্তু টানা বৃষ্টিতে সেই মাটি গলে গিয়ে রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও কৃষিজীবী সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মংসিনু মারমা বলেন, “আমরা এলাকাবাসী নিজেরা মিলে বস্তায় মাটি ভরে রাস্তার ওপর বিছিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। বর্ষা আরও বাড়লে কাপ্তাই লেইকের পানিতে রাস্তা আবার তলিয়ে যাবে। তখন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে।”

এদিকে, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য দোয়ংপ্রু মারমা জানান, “সম্প্রতি কাবিখা প্রকল্প থেকে রাস্তাটি ভরাট করা হয়েছে। কিন্তু এ রাস্তাটির স্থায়ী সমাধানের জন্য নতুন প্রকল্প আনার চেষ্টা করব।”

নতুন পাড়া গ্রামের মানুষ এখন স্থায়ী সমাধানের আশায় তাকিয়ে আছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দিকেই।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০