মহাসড়কের পাশেই পৌরসভার ময়লার ভাগাড় দুর্গন্ধ দুর্ভোগে পথচারীসহ এলাকাবাসী - Channel 11
admin
৯ জুলাই ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কের পাশেই পৌরসভার ময়লার ভাগাড় দুর্গন্ধ দুর্ভোগে পথচারীসহ এলাকাবাসী

এভাবেই মহাসড়কের পাশে পৌরসভার ময়লা ফেলে তৈরি করা হয়েছে ময়লার ভাগাড়। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

ভোলার লালমোহন পৌরসভাটি প্রথম শ্রেণীর হয়েও নেই নিজস্ব ময়লা ফেলার স্থায়ী ডাম্পিং। তাই পৌরসভার ময়লাগুলো বিভিন্ন স্থানে ফেলে রাখে পৌর কর্তৃপক্ষ।

বর্তমানে ময়লা ফেলছে লালমোহন হেলিপ্যাড সংলগ্ন ব্যস্ততম মহাসড়কের পাশেই। এই ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারীরা। এর পূর্বে ময়লা ফেলতো পৌরসভার স্টেডিয়ামে। পরে নুরুল ইসলাম কলেজের সামনে ভোলা চরফ্যাশন মহাসড়কের পাশে এবং সূর্যের হাসি ক্লিনিকের সংলগ্ন সহা সড়কের পাশে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমোহন মঙ্গল সিকদার মহাসড়কের হেলিপ্যাড সংলগ্ন রাস্তার উপরে ময়লা ফেলছে পৌর কর্তৃপক্ষ। ওই এলাকায় চলাচলকারী পথচারী ও পরিবহনের যাত্রীরা দুর্গন্ধে নাক মুখ চেপে ধরে স্থান ত্যাগ করতে দেখা যায়। দীর্ঘদিন ধরেই এই দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী, পথচারী ও পরিবহনের যাত্রীরা।

ওই রুটে যাতায়াতকারী অটো ড্রাইভার মোঃ রফিক জানান, এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় যাত্রীদের নাক মুখ চেপে ধরে যেতে হয়। কয়েকদিন আগে আমার গাড়ির এক মহিলা যাত্রী এই দুর্গন্ধে বমি করে ফেলেছে। আমরা এই দুর্গন্ধ থেকে রক্ষা পেতে চাই।

এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ জাকির হোসেন বলেন, ময়লার ভাগাড়ের দুর্গন্ধে মাঝে মধ্যে মনে হয় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। দুর্গন্ধে আমাদের বাড়িতে থাকা খুবই দুষ্কর হয়ে পড়ছে। এই দুর্গন্ধের অভিশাপ থেকে আমরা মুক্তি চাই।

এছাড়া ময়লার কারণে এখানে একাধিক কুকুর রাস্তার উপরে হামাগুড়ি দিয়ে ময়লা খাচ্ছে এবং বিভিন্ন যানবাহনে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার শিকার মোটরবাইক চালক মোঃ ইউসুফ জানান, আমি ধীরেসুস্থে মোটরবাইক চালিয়ে লালমোহন আসছিলাম। হঠাৎ একটি কুকুর দৌড়ে আমার বাইকের নিচে পড়ে। এতে আমি মারাত্মক দুর্ঘটনার শিকার হই। আমার হাত পায়ের বিভিন্ন স্থানে জখম হয়।

লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, ময়লা ফেলার জন্য জমি ক্রয়ের প্রক্রিয়া চলছে। ওই এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হলে ওখানে আর ময়লা ফেলা হবে না এবং দ্রুত ময়লা সরানোর ব্যবস্থা নেয়া হবে।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন, পৌরসভার নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা থাকা উচিত। যত্রতত্র ময়লা রাস্তার পাশে ফেলানোর কোনো সুযোগ নেই। যেখানে মানুষের বসবাস নেই এবং চলাচল কম থাকে সেখানে ময়লা ফেলতে হবে। বিষয়টি নিয়ে লালমোহন পৌর কর্তৃপক্ষের সাথে শীঘ্রই যোগাযোগ করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০