গোপালপুরে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা - Channel 11
admin
৫ জুলাই ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুরে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা

বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা।ছবিঃ চ্যানেল ১১ নিউজ

পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে চিহ্নিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা অবাধে বিক্রি হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন হাট, বাজার ও ভ্যানে ফেরি করে। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ গাছের চারা ও কাঠের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে, যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ।

পরিবেশবিদদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ মাটির গভীর থেকে প্রচুর পানি শোষণ করে নেয়, যার ফলে আশপাশের জমি শুষ্ক হয়ে পড়ে। এছাড়া, এ গাছের নিচে অন্য কোনো গাছপালা সহজে জন্মাতে পারে না, ফলে জীববৈচিত্র্যেও ব্যাঘাত ঘটে। এমনকি এই গাছের পাতা ও ছাল পচনশীল নয়, যা মাটির উর্বরতা কমিয়ে দেয়।

গাছের চারা ব্যবসায়ীরা জানান, হাটে এসব গাছের চারা বিক্রিতে কেউ বাঁধা দিচ্ছেনা, তাই আমরা বিক্রি করি। বাঁধা দিলে তখন বিক্রি করবো না।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ইউক্যালিপটাস গাছ ও আকাশমনি দ্রুত বড় হয় এবং কাঠ বিক্রি করে সহজেই লাভবান হওয়া যায় বলেই অনেকেই এই গাছ রোপণে আগ্রহী হচ্ছেন। কিন্তু এতে জমি চাষাবাদে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে ‌।

গোপালপুর উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শফিউল ইসলাম শফিক জানান, ইউক্যালিপটাস ও আকাশমনি এই জাতীয় গাছ উৎপাদন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিভিন্ন সময়ে নার্সারিতে গিয়ে এজাতীয় গাছের চারা নষ্ট করে দেয় এবং উৎপাদন ও বিক্রি বন্ধের প্রচারণা করি।

গোপালপুরের সচেতন নাগরিকদের দাবি, এখনই প্রয়োজন ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণে বন্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তুহিন হোসেন বলেন, আমরা নার্সারি ও হাটবাজারে ইউক্যালিপটাস গাছের উৎপাদন ও বিক্রি বন্ধে সচেতনামূলক প্রচারণা চালাচ্ছি, নির্দিষ্ট কোন অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, সম্প্রতি সরকার সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা উৎপাদন, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করেছে ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০