গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো চরবানী পাকুরিয়া ইউনিয়ন কৃষকদল - Channel 11
admin
৫ জুলাই ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো চরবানী পাকুরিয়া ইউনিয়ন কৃষকদল

ইউনিয়ন কৃষকদল আয়োজিত গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন কৃষকদলের আয়োজনে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫জুলাই) বিকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আলোচনা সভা শেষে ফলদ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ এবং রোপণ করা হয়।

৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ লাঞ্জু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম দিদার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু।

মেলান্দহ উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মতিউর রহমান বাবলুর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালেহীন মাসুদ, ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য জাকারিয়া আকন্দ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মফিজ উদ্দিন চিশতি, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন জেকেরুল্লাহ, ইউনিয়ন যুবদলের আহবায়ক আতিকুর রহমান বিদ্যুৎ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের এই সময়ে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কৃষকদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, পরিবেশ রক্ষায়ও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা এবং সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

পরে স্থানীয় কৃষক ও সাধারণ জনগণের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০