পলাতক আসামী চাকমা জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার - Channel 11
admin
২ জুলাই ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাতক আসামী চাকমা জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে পলাতক আসামী চাকমা জাহাঙ্গীর। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের বাসিন্দা, ১ডজনের বেশি মামলার আসামি চাকমা জাহাঙ্গীর বুধবার (২জুলাই) ভোর রাতে খুন হয়েছে। মাদক, বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারার দ্বন্ধে প্রতিপক্ষের হাতে খুন হয়ে থাকতে পারে ধারণা স্থানীয়দের।

পুলিশ সূত্রে জানা যায়, চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ডজনেরও বেশি মামলা রয়েছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নিকট দায়ের করা এলাকাবাসির অভিযোগ থেকে জানানো হয়, যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদবাজির সংঘবদ্ধ একটি গ্যাং চালাতো চাকমা জাহাঙ্গীর। এদের অপরাধমূলক কর্মকান্ডের দরুন টাঙ্গাইল ও জামালপুরের যমুনা নদী তীরের জনপদ অশান্ত হয়ে উঠে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীর রাতে চাকমা জাহাঙ্গীর অজ্ঞাত স্থান থেকে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে আসে। সেখান থেকে নলিন বাজারের ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। কুপিয়ে মারাত্মক জখম করে। মরনাপন্ন অবস্থায় প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে।

হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিলো, লোকমুখে শুনেছি তার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে।

গোপালপুর থানার ওসি গোলাম মুক্তাদির আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বহু মামলার আসামী সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীরের নাগাল পাচ্ছিলো না পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে রয়েছে। দুপুর ১-২টা পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করতে আসেনি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০