লালমোহনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন'র সাধারণ সভা - Channel 11
admin
২৮ জুন ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র সাধারণ সভা

লালমোহনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র সাধারণ সভার খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

IBWF ভোলার লালমোহন উপজেলার উদ্যোগে কেন্দ্র ঘোষিত ২৬ জুন হতে ১০ জুলাই ২৫ইং পর্যন্ত সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষ্যে সাধারণ সভা আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় লালমোহন পৌরসভা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল স্লোগান ছিলো (টাকা মাত্র দশ হাজার-খুলবে ব্যবসার দ্বার)

পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলা সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে লালমোহন উপজেলা (IBWF) সেক্রেটারী সোলাইমান জমাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি এ এইচ এম অলিউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস মাওলানা মোঃ আব্দুল হক, সন্মানিত উপদেষ্ঠা মাওঃ অধ্যাপক রুহুল আমিন, পৌরসভা উপদেষ্টা কাজী সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের এই আয়োজন, আমাদের প্রিয় সংগঠন IBWF এর সাংগঠনিক পক্ষ পালনের এই মাহেন্দ্রক্ষণে আমি উপস্থিত হতে পেরে সত্যিই আনন্দিত ও গর্বিত। এই ফাউন্ডেশন শুধু একটি নাম নয়, বরং এটি একটি চেতনার প্রতীক- এটি আমাদের ব্যবসায়ী সমাজের একতা, দায়িত্ববোধ ও সহযোগিতার স্বাক্ষর।

ব্যবসায়ীরা সমাজের চালিকাশক্তি। আমরা শুধু পণ্য বা সেবা দিই না—আমরা কর্মসংস্থান তৈরি করি, সমাজকে এগিয়ে নিয়ে যাই, দেশের অর্থনীতির চাকা সচল রাখি। কিন্তু আমাদেরও প্রয়োজন একটা দৃঢ় সংগঠন, যা আমাদের সামষ্টিক স্বার্থ, নিরাপত্তা, ও নৈতিক দায়িত্ববোধ রক্ষায় কাজ করবে। IBWF সেই দায়িত্বই পালন করছে।

আমরা এই পক্ষজুড়ে যে আয়োজনগুলো করেছি—
১. দরিদ্র ব্যবসায়ীদের সহযোগিতা
২. উদ্যোক্তা প্রশিক্ষণ
৩. সংগঠন সম্প্রসারণে সাংগঠনিক সফর
৪. মানবিক ও সামাজিক কার্যক্রম—
এসব আমাদের লক্ষ্য ও দায়িত্ববোধেরই প্রতিফলন।

আমাদের উচিত এই সংগঠনকে শুধু অনুষ্ঠানমুখী না রেখে একটি দূরদর্শী ও সক্রিয় প্ল্যাটফর্মে পরিণত করা, যেখানে নতুন উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী ও তরুণ নেতৃত্ব সবসময় সাহস ও দিকনির্দেশনা পাবে।

আমি বিশ্বাস করি—IBWF হবে আগামী দিনের একটি অগ্রগামী, জনমুখী এবং দেশপ্রেমিক ব্যবসায়ী সংগঠন। এজন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে, স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে।

পরিশেষে আমি সংগঠনের সকল নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশাবাদ ব্যক্ত করি—এই সাংগঠনিক পক্ষ আমাদের ঐক্যকে আরো মজবুত করবে, ভবিষ্যতের পথে আমাদের সাহস ও প্রেরণা জোগাবে।

আসুন, আমরা একসঙ্গে এগিয়ে যাই—ন্যায় ও ইনসাফ ভিওিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়, সমাজ ও মানবতার কল্যাণে।

ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) লালমোহন উপজেলা শাখার সভাপতি জনাব এম এ হাসান বলেন“ব্যবসায়ী সমাজের কল্যাণ, ঐক্য এবং মানবিক দায়িত্ববোধ থেকেই IBWF গঠিত হয়েছে। আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসার উন্নয়ন নয়, বরং পিছিয়ে পড়া ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো, নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া এবং একটি মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলা। সাংগঠনিক পক্ষের এই আয়োজন আমাদের সকল সদস্যকে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। আমরা চাই—IBWF হোক ব্যবসায়ী সমাজের জন্য একটি নির্ভরতার ঠিকানা। আমরা চাই, ব্যবসা হোক শুধু লাভের নয়, সমাজের সেবারও একটি হাতিয়ার।

পরে সভাপতি এম এ হাসানের সমাপনী বক্তব্যের মধ্যেমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০