৬দফা দাবিতে গোপালপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি - Channel 11
admin
২৪ জুন ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬দফা দাবিতে গোপালপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গোপালপুরে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবীতে অবস্থান কর্মসূচির খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক, স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতাসহ, পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবীতে; অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, গোপালপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, গোপালপুর উপজেলা শাখার সভাপতি এস এম সামসুল ইসলাম, সম্পাদক সাদিকুর রহমান, কোষাধ্যক্ষ লুৎফর রহমান সহ সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দাবি উপস্থাপন করেন, স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান, স্বাস্থ্য সহকারী ফজলুল হক।

বক্তারা বলেন, আমরা চাই না শিশুদের, জনগণের স্বাস্থ্য সেবায় কোন ব্যাঘাত ঘটুক, যদি আমাদের প্রাণের দাবি মেনে না নেয়া হয়, আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সরকার যেন দ্রুত আমাদের এই ন্যায্য দাবিগুলো পূরণ করে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০