লালমোহনে দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Channel 11
admin
২৩ জুন ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশনের সহায়তায় ভোলার লালমোহনে ৩ পর্বের বিতর্ক প্রতিযোগিতা ও চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার দিনব্যাপী লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল-স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”

বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আবদুর রব মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যক্তিগত লাভের জন্য যারযার দায়িত্ব পালনের বিধিবিধান ও কর্তব্য থেকে বিচ্যুত হয়ে কাউকে কোনো সুবিধা দেওয়া হলো দুর্নীতি। দুর্নীতি শুধু সরকারি অফিসে সীমাবদ্ধ নেই। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি বাসা বেঁধেছে। শুধু অভাবের তাড়নায় মানুষ দুর্নীতি করে, এটি সত্য নয়। লোভ ও অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষা থেকেই উৎপত্তি হয় দুর্নীতির।

প্রধান অতিথি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের হাল ধরবে। সকলকে স্বপ্ন দেখতে হবে বড় হয়ে কি হবে। এরপর নিজের স্বপ্নের বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। এমন একটি সুন্দর বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ বিদ্যা) মোফাজ্জল হোসেন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা খানম, সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিন, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন চন্দ্র গাঙ্গুঁলী, মো. রজ্জব আলী, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সুমন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মো. মনির হোসেন, হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মইনুল হোসেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুন নাহার, দিলরুবা বেগম আরজু, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. জিয়াদ হোসেন, সাংবাদিক মুশফিকুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

চূড়ান্ত পর্বে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে অংশগ্রহণ করেন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এতে বিজয়ী হন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। চূড়ান্ত পর্বে বিজয়ীদল পরে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০