ভূরুঙ্গামারীতে চিরকুটে হত্যার হুমকি, আতঙ্কিত জামাতকর্মীর পরিবার - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
২০ ডিসেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে চিরকুটে হত্যার হুমকি, আতঙ্কিত জামাতকর্মীর পরিবার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামের এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় হত্যার হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে রক্তমাখা একটি পুতুলের ছবি আঁকা এবং ইংরেজিতে ‘I Kill You’ লেখা ছিল। এতে ওই কর্মীর পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, হুমকি পাওয়া ব্যক্তির নাম মো. শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। বর্তমানে প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার সুবাদে তিনি সরকারি কলেজ রোডে জোবাইদুল ইসলাম দেওয়ানের খামারবাড়ির নিচতলায় ভাড়ায় বসবাস করছেন।

শুক্রবার সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা কাগজে লেখা ওই চিরকুটটি দেখতে পান। এতে লাল রং দিয়ে ‘I Kill You’ লেখা থাকায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তারা রাতেই থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার বিকেলে আমি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রাম ইজতেমায় যাওয়ার পথে ছিলাম। নাগেশ্বরী উপজেলায় পৌঁছালে আমার স্ত্রী ফোন করে চিরকুটের বিষয়টি জানায়। তখনই ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি। পরে রাতে থানায় জিডি করি। এ ঘটনায় আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে আছে।’

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এই চিরকুট রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১০

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১১

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১২

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৩

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৪

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৫

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৬

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৭

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৮

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৯

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

২০